History of Olympic Games and List of Places Where Olympic Games were held

History of Olympic Games and List of Places Where  Olympic Games were held/ যেসব স্থানে অলিম্পিক গেমস অনুষ্ঠিত হয়েছে তার তালিকা


আজ থেকে প্রায় ২৭০০ বছর আগে অলিম্পিক গেমসের উৎপত্তি হয়েছিল প্রাচীন গ্রিস দেশে । প্রাচীন গ্রিসের একটি স্থানীয় ধর্মীয় উৎসব থেকে এই ক্রীড়ার উৎপত্তি হলেও পরবর্তীকালে পৃথিবীর সবচেয়ে বড় মাল্টি স্পোর্ট সেলিব্রেশানে পরিণত হয় এটি। 

৭৭৬ খ্রিস্টপূর্বাব্দে প্রাচীন গ্রিসের অলিম্পিয়াতে প্রথম এই ক্রীড়ার উৎপত্তি হয় তারপর থেকে প্রতি চার বছর অন্তর এই অলিম্পিক গেমস বা খেলা অনুষ্ঠিত হয় গ্রিক দেবতা জিউসকে সম্মান জানিয়ে । পর্যায়ে এই অলিম্পিক গেমস গেমসে কেবলমাত্র একটি খেলাই অন্তর্ভুক্ত ছিল যেটি ছিল ২০০ মিটার দৌড়। পরবর্তীকালে ধীরে ধীরে এর পরিসর বিস্তৃতি লাভ করে এবং আস্তে আস্তে কুস্তি বক্সিং রথ দৌড় এবং পেন্টাথলন (Pentathlon) এর মত ক্রীড়া গুলি ধীরে ধীরে অলিম্পিক গেমসের অন্তর্ভুক্ত হয়। অলিম্পিক গেমস নামটি শুনতে আভিজাত্যপূর্ণ হলেও এর প্রারম্ভিক যাত্রাপথ কিন্তু মোটেই সুগম ছিল না ৩৯৩ খ্রিস্টাব্দে রোমান সম্রাট প্রথম থিওডসিয়েস এই খেলাকে নিষিদ্ধ করেন।

অলিম্পিক গেমসের ইতিহাসে ১৮৯৬ সালকে একটি যুগান্তকারী বর্ষ হিসেবে ধরা হয় কারণ এই বছর থেকেই আধুনিক অলিম্পিকের সূচনা হয় বলে ধরা হয়। এর ঠিক দুই বছর আগে অর্থাৎ ১৮৯৪ সালে Baron Pierre de Coubertin আন্তর্জাতিক অলিম্পিক কমিটি বা International Olympic Committee (IOC) স্থাপন করেন এবং আধুনিক অলিম্পিকের ভিত্তিপ্রস্তর স্থাপন করে দেন এবং এর ঠিক ২ বছর পর থেকেই বর্তমানে যে অলিম্পিক গেমস বা ক্রীড়া প্রচলিত রয়েছে সেই ধারা চালু হয়।

১৮৯৬ সালের ৬ই এপ্রিল প্রথম গ্রীষ্মকালীন অলিম্পিক গেমস এর সূচনা হয় গ্রিসের এথেন্সে এবং প্রায় ২৮০ জন পুরুষ ক্রীড়াবিদ সারা পৃথিবীর ১৪ টি দেশ থেকে এতে অংশগ্রহণ করে। এরপর ১৯২৪ সালে ফ্রান্সের চামোনিঁ (Chamonix) তে প্রথম শীতকালীন অলিম্পিক গেমসের আয়োজন হয়। ১৯৯২ সাল পর্যন্ত গ্রীষ্মকালীন এবং শীতকালীন অলিম্পিক গেমস গুলি একই বছরে অনুষ্ঠিত হতো কিন্তু 1994 সালে তারা কিছু রদবদল ঘটায় এবং শীতকালীন অলিম্পিক গেমসের দুই বছর পর গ্রীষ্মকালীন অলিম্পিক গেমস এবং তার দুই বছর পর আবার শীতকালীন অলিম্পিক গেমস অনুষ্ঠিত হওয়ার রীতি শুরু করে।

অলিম্পিক গেমসে ব্যবহৃত কিছু ও চিহ্ন এবং প্রতিকৃতি এর উল্লেখ না করলেই হয় না, কারণ এগুলো অলিম্পিক গেমসের অবিচ্ছেদ অঙ্গ। তাদের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে অলিম্পিকের রিং এবং সেই বিখ্যাত মশাল যা প্রজ্জ্বলনের মাধ্যমে অলিম্পিক গেমসের আনুষ্ঠানিক সূচনা হয়। ১৯১৩ সালে বিখ্যাত রিং গুলির নকশা করেন Pierre de Coubertin । মোট পাঁচটি ঋণ একে অপরের সাথে সংযুক্ত রয়েছে এবং এই পাঁচটি রিং দ্বারা পাঁচটি মহাদেশ অর্থাৎ আফ্রিকা, আমেরিকা, এশিয়া, অস্ট্রেলিয়া এবং ইউরোপের একতা বা ইউনিটিকে তুলে ধরা হয়েছে। অলিম্পিকে বিখ্যাত মশাল প্রজ্জ্বলন শুরু হয় ১৯২৮ সালের অ্যামস্টারডম অলিম্পিক গেমসের সময় থেকে।

অলিম্পিক গেমসের ইতিহাস কে যদি পর্যালোচনা করা যায় তাহলে আরো কিছু কিছু ফ্যাক্ট বা তথ্য আমাদের সামনে উঠে আসে যেগুলো অবশ্যই গুরুত্বপূর্ণ এবং বিভিন্ন চাকরির পরীক্ষার জন্য  যারা প্রস্তুতি নিচ্ছে তাদের জন্য এই তথ্যগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ ইনফরমেশন ক্যাপসুল হিসেবে কাজ করবে। প্রথমেই উল্লেখ্য ১৯০০ সালের প্যারিস অলিম্পিক গেমসের কথা কারণ এই বছরই প্রথম মহিলারা এই গেমসে নিজেদেরকে সংযোজ্য করে বা অংশগ্রহণ করে। তারপর থেকে নিয়মিতভাবে পুরুষদের সাথে সাথে মহিলারাও বিভিন্ন ক্রীড়া পর্যায়ে অলিম্পিক গেমসে শুধু অংশগ্রহণ ই করছে না বরং বিভিন্ন ক্ষেত্রে পদের জয় করে নিজেদের দেশকে গর্বিত করেছেন। কিন্তু দুঃখের বিষয় এই যে অলিম্পিক গেমসের মতো একটি অরাজনৈতিক ক্রীড়া অনুষ্ঠান কেউ বন্ধ করে দেওয়ার মত পরিস্থিতির সম্মুখীন হতে হয়েছিল ১৯১৬ সালে, ১৯৪০ সালে এবং ১৯৪৪ সালে প্রথম বিশ্বযুদ্ধ ও দ্বিতীয় বিশ্বযুদ্ধের কারণে।

অলিম্পিক গেমসের মতো উদ্যোগ বা ক্রীড়া প্রতিষ্ঠান শুধুমাত্র খেলাধুলার সাথেই যে সংযুক্ত বা খেলাধুলাকে যে প্রমোট করছে তা নয় এটি বরং আন্তর্জাতিক সৌভ্রাতৃত্বের প্রতীক। বিভিন্ন দেশের বিভিন্ন পরিসর থেকে উঠে আসা ক্রীড়াবিদরা যখন একটি প্লাটফর্মে মিলিত হয় তখন তারা যে নিজেদের মধ্যে একটি প্রতিযোগিতায় অবতীর্ণ হয় শুধু তাই নয়, তারা নিজ নিজ দেশের সংস্কৃতি এবং ঐতিহ্যকে একটি আন্তর্জাতিক প্ল্যাটফর্মে তুলে ধরার সুযোগ পায়। তাই এটা বলাই বাহুল্য যে এই অলিম্পিক গেমস হচ্ছে আন্তর্জাতিক বোঝাপড়া, আন্তর্জাতিক ভাতৃত্ববোধ এবং বিভিন্ন দেশ গুলির মধ্যে বন্ধুত্বপূর্ণ সহাবস্থানের একটি বিশেষ প্ল্যাটফর্মও বটে।

List of Places Where  Olympic Games were held

YEAR VENUE
1896 Athens
1900 Paris
1904 St. Louis
1906 Athens
(Games were not recognised by IOC )
1908 London
1912 Stockholm
1916 Games not held due to world war I
1920 Antwerp
1924 Paris
1928 Amsterdam
1932 Los Angeles
1936 Berlin
1940 Games not held due to world war II
1944 Games not held due to wrold war II
1948 London
1952 Helsinki
1956 Melbourne
1960 Rome
1964 Tokyo
1968 Mexico City
1972 Munich
1976 Montreal
1980 Moscow
1984 Los Angeles
1988 Seoul
1992 Barcelona
1996 Atlanta
2000 Sydney (Scheduled)
2004 Athens
2008 Beijing
2012 London
2016 Rio de Janeiro 
2021 Tokyo
*Tokyo Olympic was actually
 scheduled to be held in 2020
 but it was delayed by one year
 due to COVID19 outbreak.